সায়মন খান | লিড নিউজ ২৪
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

৭ নভেম্বর ঢাকায় বিএনপির শোভাযাত্রা, পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে এই কর্মসূচিতে অংশ নেবেন এবং শোভাযাত্রার নেতৃত্ব দেবেন।

আগামী শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হওয়ার কথা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি অংশ নেবেন। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে রাজপথে হেঁটে শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।

কর্মসূচি ঘিরে দলীয় নেতাকর্মীদের সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

মতবিনিময় সভায় দলীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায়ের প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা।

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতেও শোভাযাত্রাসহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

৭ নভেম্বরের কর্মসূচিতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

৪

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

৫

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 

৬

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজন উধাও

৭

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

৮

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৯

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির

১০

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

১১

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

১২

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার

১৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

১৪

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

১৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১৬

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

১৭

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৮

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

১৯

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

২০