নিউজ ডেস্ক
৫৩ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সুচিকিৎসার মাধ্যমে প্রতিরোধ সম্ভব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তি হারানোর অনেক কারণই সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তাই চোখের যেকোনো সমস্যাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য চোখের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কার্যনির্বাহী সদস্য মোহাঃ নজরুল ইসলাম, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুল খালিদ, আব্দুল হান্নান, বাদল আলীসহ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা চোখের স্বাস্থ্য সুরক্ষা, অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি হ্রাসের বিভিন্ন কারণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চোখের সমস্যা দেখা দিলে বিলম্ব না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল অ্যারিস্টোভিশন, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনিডো ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

১

নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক

২

জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

৩

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৪৯, হাসপাতালে ভর্তি ৯১

৪

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

৫

স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

৬

কোটচাঁদপুরে পুলিশি অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

৭

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

৮

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

৯

বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

১০

বীরগঞ্জে দুর্গা পূজায় ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন_ মনজুরুল ইসলাম মঞ্জু__এমপি.

১১

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

১২

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

১৩

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৫

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১৭

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

১৮

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

১৯

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

২০