নিউজ ডেস্ক
৪৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

এইচ এম মাহমুদ হাসান

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির এডুকেশন ইনস্টিটিউশন, লন্ডনের ফাউন্ডার, প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ।
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদ নবীন শিক্ষার্থীদের সূরা নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবক প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী আদর্শ অনুসরণের বিষয়ে বিশেষ নসীহত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, সাবেক কৃতি শিক্ষার্থী ডা. ফাওযান আব্দুর রহমান, গ্রিন ইউনিভার্সিটির লেকচারার অ্যাডভোকেট আব্দুল আউয়াল, তাহফীজ ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল সা’দ আহমাদ মাদানী এবং জিল ফার্মা, লন্ডনের ফার্মাসিস্ট ওসামা বিন আবুবকর।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, হাফেজ সাইফুল্লাহ ফয়সল, মাওলানা মাসহুদুল আলম, ইসমাইল মোল্লা, অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং মাদ্রাসার দুই ভাইস প্রিন্সিপাল এরশাদ উল্লাহ আজহারী ও অধ্যাপক আরিফ উল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথি শাইখ ড. আবুল কালাম আজাদকে মাদ্রাসা প্রাঙ্গণে চৌকস স্কাউট দলের গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন নাইফ নুআইসীর মুসাব, মাহফুজুর রহমান ফাহিম, মোহাম্মদ বিন শহীদ এবং চলতি বছর দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থী কাজী আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিলাওয়াত, ইসলামী নাশিদ, গান, কাওয়ালি ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা ছিল। এসব পরিবেশনা নবীন শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
মাদ্রাসার শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের ব্যাপক উপস্থিতিতে সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া

১

কোটচাঁদপুরে পুলিশি অভিযানে মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

২

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

৩

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

৪

বাংলাদেশে বিনিয়োগ ও সংসদীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

৫

বীরগঞ্জে দুর্গা পূজায় ৯৯ টন জিআর চালের ডিও হস্তান্তর করলেন_ মনজুরুল ইসলাম মঞ্জু__এমপি.

৬

ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: রুহুল কবির রিজভী

৭

মাদকমুক্ত সমাজ গঠনে মধুমতীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট

৮

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১০

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

১৩

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

১৪

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

১৫

স্টারলিংক আটকে রাখার অভিযোগ ইলন মাস্কের, ভিত্তিহীন বলছে ভারত সরকার

১৬

ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন,

১৭

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

১৮

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

১৯

অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না ধর্ম-বর্ণ: প্রধানমন্ত্রী

২০