নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

ফারুক,মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের নিবিড় তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআর এন্টারপ্রাইজ এর সাব- ঠিকাদার ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক নির্মাণকাজ বাস্তবায়ন করছে।
নির্মাণকাজের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৩ কেভি লাইনের পোল স্থাপনসহ প্রয়োজনীয় ফিটিংসের কাজ প্রায় শেষের দিকে। ফলে উপকেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ স্থাপনের কার্যক্রমও দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যে ৩৩ কেভি লাইনের তার টানানোর কাজ শুরু করার প্রস্তুতি রয়েছে। কাজের অগ্রগতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্মিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, ৩৩ কেভি সোর্স লাইনটি চালু হলে সুন্দলী গ্রামের নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার সুযোগ তৈরি হবে।
দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ কেভি সোর্স লাইনটি চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সাময়িক স্বল্পতার পরেও যশোর জোনের নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের দাপ্তরিক কাজের পরেও ব্যক্তিগত উদ্যোগ উক্ত লাইন নির্মাণ কাজকে প্রাণবন্ত এবং নির্মাণ কাজের নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে মনিরামপুরের জামলা গ্রামে ১৩২ কেভি গ্রীড সাব- ষ্টেশন অতি দ্রুত চালুর মাধ্যমে উক্ত নির্বাহী প্রকৌশলী তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। সংশ্লিষ্টদের মত এরকম প্রকৌশলী প্রতিটি দপ্তরে থাকলে দেশ আরও এগিয়ে যাবে তার নিদিষ্ট লক্ষ্যমাত্রায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

১

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

৪

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

৫

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

৬

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

৭

স্টারলিংক আটকে রাখার অভিযোগ ইলন মাস্কের, ভিত্তিহীন বলছে ভারত সরকার

৮

ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন,

৯

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

১০

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

১১

অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না ধর্ম-বর্ণ: প্রধানমন্ত্রী

১২

মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

১৩

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১৪

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

১৫

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

১৬

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

১৭

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

১৮

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

১৯

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

২০