নিউজ ডেস্ক
৫০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

ইরান-সমর্থিত হুথিরা সোমবার দাবি করেছে যে তারা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, আরামকোর একটি শোধনাগার ও সৌদি আরবের আরও কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।

এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা লোহিত সাগর উপকূলে হুথিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কয়েক সপ্তাহ ধরে হুথিদের হামলার পর সৌদি আরবকে সহায়তায় একটি নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে।

একই সময়ে রিয়াদ ও তাদের সমর্থিত ইয়েমেনি সরকার হুথিদের দখলে থাকা সব এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি উচ্চাভিলাষী অভিযান শুরু করেছে।

ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সহস্রাধিক হামলা চালিয়েছে এবং হুথি-নিয়ন্ত্রিত রাজধানী সানায় অভিযান শুরু করেছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ভোরে ১০০টি যুদ্ধবিমান অভিযান চালিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুরকি আল-মালকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, তাদের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলীয় হোদেইদায় হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, তারা ‘অস্ত্রের গুদাম, বিস্ফোরকযুক্ত নৌকা ও নৌমাইন সংরক্ষণের স্থাপনা ধ্বংস করেছে’ ও দক্ষিণ লোহিত সাগরের জলপথে চালানোর পরিকল্পিত একটি হামলাকে ‘ব্যর্থ করে দিয়েছে’।

সোমবার সন্ধ্যায় রিয়াদে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সংঘাত তীব্র হওয়ার মধ্যে হুথিদের একজন মুখপাত্র দাবি করেন, তারা সৌদি রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আরামকোর একটি শোধনাগার ও দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সরকার রোববার হুথিদের নিয়ন্ত্রণে থাকা সব এলাকা পুনরুদ্ধারের উচ্চাভিলাষী লক্ষ্য ঘোষণা করে।

এসব এলাকায় ইয়েমেনের অধিকাংশ জনসংখ্যা বসবাস করে এবং এর বড় অংশ এক দশকেরও বেশি সময় ধরে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

গত মাসে ইরান-সমর্থিত এই গোষ্ঠী লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির বিস্তীর্ণ উপকূলীয় এলাকা দখল করে নেয়। বাব আল-মান্দাব তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইয়েমেনে সাম্প্রতিক লড়াই ছিল কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী।

ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় তীব্র হওয়ার পর থেকেই হুথিরা প্রতিবেশী সৌদি আরবেও হামলা চালিয়ে আসছে এবং সৌদি জাহাজগুলোর ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে।

সোমবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা রিয়াদে একটি জরুরি বৈঠক করেন। আগস্টে স্বাক্ষরিত একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই চুক্তিতে কোনো দেশ আক্রান্ত হলে অপর দেশগুলোকে সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিন দেশ ‘সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সেগুলোর দ্রুত সৌদি আরবে মোতায়েন নিশ্চিত করার’ বিষয়ে একমত হয়েছে।

তবে সেনারা সৌদি আরবে গিয়ে কী ধরনের ভূমিকা পালন করবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আন্তোনিও গুতেরেস জানান, লড়াইয়ের ‘তীব্রতর উত্তেজনা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন’।

তিনি ‘সৌদি আরবের ওপর হুতিদের অব্যাহত আন্তঃসীমান্ত হামলার’ নিন্দা জানিয়েছেন।
বৈশ্বিক তেলব্যবস্থা ‘চাপে’

হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি আরবের তেল অবকাঠামো ও লোহিত সাগরে চলাচলকারী দেশটির তেলবাহী জাহাজও।

সৌদি জ্বালানি খাতের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, রোববারের একটি হামলার কারণে আবারও ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন বন্ধ হয়ে যায়। ইরান বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালি অবরোধ করার পর সৌদি আরবের তেল রপ্তানির জন্য লোহিত সাগরের দিকে যাওয়া এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম এমনিতেই দ্রুত বাড়ছিল। এর মধ্যেই বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সোমবার সতর্ক করে বলেছেন, যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের মজুত ‘আশঙ্কাজনকভাবে কমে গেছে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় যা থাকছে

১

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

২

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

৩

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

৪

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

৫

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৬

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

৭

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

৮

নোবেল জয় : সাফল্যের একুশ শতক

৯

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

১০

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১১

মামলা-কারাভোগ ও নির্যাতনের দীর্ঘ পথ পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১২

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৩

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৪

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৫

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

১৬

ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৭

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

১৮

হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি

১৯

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

২০