নিউজ ডেস্ক
৪২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

মোঃ জাকির খান:

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিক নির্দেশনায় ঘটনা-১: এস আই (নিরস্ত্র)/ আদনান রহমান নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২১:৫০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন কেরামজানি সাকিনস্থ কেরামজানি বাজারের জনৈক আকতার হোসেনের মুদি দোকানের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ রাকিব হোসেন (২০), পিতা-মোঃ ফরিদ, মাতা-মোছাঃ আজিরন বেগম, সাং-কাশিনাথপুর পূর্বপাড়া, ২। মোঃ হুমায়ুন কবির (৪৩), পিতা-মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলম, মাতা-মোছা হাসনা হেনা, সাং-কাশিনাথপুর উত্তর পাড়া, উভয় থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৪২ (বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১২,৬০০/-(বারো হাজার ছয়শত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৪, তারিখ-০৪ অক্টোবর ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়। ঘটনা-২: এসআই (নিরস্ত্র)/ মোঃ ফরিদ শেখ এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালে ০৪/১০/২৬ ইং তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন চারাভাঙ্গা সাকিনস্থ চারাভাঙ্গা মোড়ে জনৈক ফজর আলী এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৫৫), পিতা-মৃত আইয়ুব আলী, সাং- পালবাড়ী আটাপাড়া, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ৩,০০০/-(তিন হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৫, তারিখ-০৫ অক্টোবর ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে “ধনবাড়ী সংবাদ” কে জানান বলিভদ্র ইউনিয়নের কেরমজানি এলাকাটি টাঙ্গাইলের সীমান্তবর্তী হওয়ার নদীর ওপারে জামালপুরের সরষেবাড়ি থানা এলাকা থেকে মা*দ*-ক কারবারীরা ধনবাড়ী থানায় প্রবেশ করে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ই”য়া*-বা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ,,,

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

১

ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

২

বীরগঞ্জে শিক্ষক দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

৩

হোটেল শ্রমিকদের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি

৪

ধনবাড়ীতে ৫২ (বায়ান্ন) পিস ই*-য়া*বা ট্যা/বলেটসহ ০৩ জন গ্রে/ফ/তার

৫

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

৬

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

৭

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

৮

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিতের লক্ষ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস

৯

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল।

১১

সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান

১২

বিশ্ব বসতি দিবসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিন শুভর বড় দুলাভাই মিজানুর রহমানকে গ্রেপ্তার: পরিবারের উদ্বেগ

১৪

স্ট্যাটাসকো অমান্য করে,অবৈধ সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকা মালিক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন-ওয়াকফ এস্টেটের সদস্যদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ –

১৫

চালচিত্র ২’-এ অপূর্ব নেই কেন? জবাব দিলেন নির্মাতা

১৬

দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক

১৭

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন দায় কার, সুরক্ষায় প্রশাসনের ভূমিকা কী?

১৮

শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আলোচনায় একাধিক নেতা

১৯

সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

২০