নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহ সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল গ্রেপ্তারের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাঈমুজ্জামান মুক্তা নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে ওই বছরের ১০ সেপ্টেম্বর তার বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।

মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার আসামিদের তালিকায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নামও রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার পাশাপাশি বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ মুক্তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

১

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

৩

যুদ্ধক্লান্ত উত্তর ইসরাইলিরা নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্বিবেচনা করছেন

৪

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় যা থাকছে

৫

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

৬

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

৭

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

৮

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

১১

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

নোবেল জয় : সাফল্যের একুশ শতক

১৩

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

১৪

জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৫

মামলা-কারাভোগ ও নির্যাতনের দীর্ঘ পথ পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৬

সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১৮

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৯

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

২০