নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মামলার আসামি গ্রেফতার

সীমা প্রধান :

নরসিংদীর মনোহরদীতে যৌতুক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা জরিমানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মাহমুদুল হাসান রুদ্র। সে মনোহরদী থানার হাজীপুর তামাককান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সিআর ২৪৭(১)২৪ নম্বর যৌতুক মামলায় মাহমুদুল হাসান রুদ্রের বিরুদ্ধে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানার রায় দিয়েছিলেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নিঃ আল ইসলাম, এসআই নিঃ মোবারক হোসেন এবং এসআই আল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ হাজীপুর তামাককান্দা এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা,‘মিটার সবুজসহ গ্রেপ্তার ২

১

টঙ্গীতে যুবদলের ব্যানার টানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ

২

মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত যৌতুক মামলার আসামি গ্রেফতার

৩

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

৪

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া চলমান : ভারতীয় হাইকমিশনার

৫

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

৬

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

৭

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রিমান্ডে

৮

জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৯

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

১০

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১১

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১২

শিরোনাম: ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

১৩

মনোহরগঞ্জের উওরহাওলা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর মাহফুজ আহমেদ’র হোন্ডা শোডাউন

১৪

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

১৫

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

১৬

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

১৭

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

১৮

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১৯

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

২০