নিউজ ডেস্ক
৩৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

শিরোনাম: ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

বিশেষ প্রতিনিধি: রশিদুল হক জীবন।

ধামইরহাটে এক রাতের অভিযানে ৭ আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পক্ষের আরও কয়েকজন। ঘটনার পর অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত ২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ধামইরহাট থানাধীন বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায়।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আবুল কাশেম ও রাকিবুল ইসলাম রনি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এরই মধ্যে শুক্রবার বিকেলে একটি ছাগল করলা খেতে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। নিহতের স্ত্রীও গুরুতর আহত হয়ে বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যদের জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে ধামইরহাট থানা পুলিশ। পুলিশ সুপার, নওগাঁর সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে।

অভিযানে মামলার এজাহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ রাকিবুল ইসলাম রনি (২৮), পিতা—মোঃ আব্দুল হাকিম।
২. মোঃ আব্দুল হাকিম (৬০), পিতা—মৃত আব্দুল গফুর।
৩. মোঃ কফিল উদ্দিন (৬৫), পিতা—মৃত আব্দুল গফুর।
৪. মোসাঃ আকলিমা বেগম (৩৫), স্বামী—মোঃ ফেরদৌস হোসেন।
৫. মোসাঃ হামিদা বেগম (৩৮), পিতা—মৃত ইসমাইল হোসেন।
৬. মোসাঃ ফরিদা বেগম (৫০), স্বামী—মোঃ আব্দুল হাকিম।
৭. মোসাঃ জিয়াসমিন বেগম (২১), স্বামী—মোঃ রাকিবুল ইসলাম রনি।

গ্রেফতারকৃত সবাই নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, সংঘর্ষের ধরন এবং ঘটনায় জড়িত অন্য কেউ রয়েছে কি না—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

১

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

৩

শিরোনাম: ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

৪

মনোহরগঞ্জের উওরহাওলা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর মাহফুজ আহমেদ’র হোন্ডা শোডাউন

৫

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

৬

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

৭

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

৮

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

৯

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের পরিণতি কী হয়েছিল

১২

সৌদি আরব ও কাতারে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়ে যুক্তরাষ্ট্র কী ইঙ্গিত দিচ্ছে

১৩

দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

১৪

খুলনায় শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগ

১৫

হরমুজ প্রণালি দিয়ে সেপ্টেম্বরে এলএনজিবাহী জাহাজ চলাচল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

১৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৭

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ঘরে-বাইরে নজর বিএনপির, সতর্কতামাঠপর্যায়েও

১৯

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

২০