মাহিদুল ইসলাম ফরহাদঃচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হৃদয় (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গত ২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর সোয়া তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের পাইকড়তলা বেতবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি টিম গত ২ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বারঘরিয়া ইউনিয়নের পাইকড়তলা বেতবাড়িয়া গ্রামের রবিউল (৫০), পিতা-মৃত পিঠু শেখের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে।এ সময় মো. হৃদয় নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মো. হৃদয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া
জামাদারপাড়া এলাকার মো. আফজাল আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন