নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তার আগে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় গতকাল শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি স্বপরিবারে মদিনা থেকে ঢাকায় আসেন। ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ৯টা ৮ মিনিটে পার্কিং করে।

পরে যাত্রীরা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করে লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় যান।

ওই সময়ে বিমানবন্দরে আগমনী যাত্রীর অতিরিক্ত চাপ থাকায়, ট্রলি সংগ্রহের ক্ষেত্রে সাময়িক সঙ্কট সৃষ্টি হয় এবং ট্রলি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়।

এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম ভঙ্গ করে ট্রলি সংগ্রহের চেষ্টা করেন। পরে লাগেজ আসতে বিলম্ব হওয়া ও জমজমের পানি না আসাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি উত্তেজিত ও অশোভন আচরণ করতে থাকেন।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো: শাহরিয়ার আলম সজিব বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম

১

শেখ হাসিনাকে প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া চলমান : ভারতীয় হাইকমিশনার

২

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

৩

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

৪

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রিমান্ডে

৫

জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

৬

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে

৭

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৮

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

৯

শিরোনাম: ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

১০

মনোহরগঞ্জের উওরহাওলা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর মাহফুজ আহমেদ’র হোন্ডা শোডাউন

১১

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

১২

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

১৩

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

১৪

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

১৫

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১৬

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৭

মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের পরিণতি কী হয়েছিল

১৮

সৌদি আরব ও কাতারে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়ে যুক্তরাষ্ট্র কী ইঙ্গিত দিচ্ছে

১৯

দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

২০