নিউজ ডেস্ক
৫৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

৩ আগস্ট শনিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজার এলাকায় নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি।

এ সময় কবিরাজ হাটের ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচা বাজারের দোকান মালিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। এমপি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ময়লা-আবর্জনার অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সবাই সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

সে সময় তার সাথে অংশ নেন সংশ্লিষ্ট ভোগনগর ইউপি’র বর্তমান চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।

অভিযানে সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক, সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস, জুয়েল।

কৃষক দল নেতা ভোগনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন বাবু, প্যানেল চেয়ারম্যান সাব্বির হোসেন রয়েল মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক সবার প্রিয় ব্যক্তিত্ব শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এক সৌজন্য সাক্ষাৎকারে বিপুল ভোট ব্যবধানে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি বলেন দিনাজপুর-১ আসন বীরগঞ্জ কাহারোলের ১ টি পৌরসভা এবং ১৭ টি ইউনিয়নের প্রতিটি রাস্তা-ঘাট, হাট-বাজার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হবে।

এ লক্ষ্যে জনবান্ধন দল বিএনপির নেতাকর্মী এবং দুই উপজেলার প্রশাসন সমন্বিত উদ্যোগ গ্রহণ ও মাঠে কাজ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোহরগঞ্জের উওরহাওলা ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর মাহফুজ আহমেদ’র হোন্ডা শোডাউন

১

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা

২

ভিউ পাওয়ার আশায় খারাপ শিরোনাম হয়, মন্তব্য শেহনাজের

৩

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

৪

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

৫

সুস্থ জীবন গড়ার লক্ষ্যে হাটবাজার, রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখুন_সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

৬

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৭

মিষ্টি–গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের পরিণতি কী হয়েছিল

৮

সৌদি আরব ও কাতারে বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠিয়ে যুক্তরাষ্ট্র কী ইঙ্গিত দিচ্ছে

৯

দিনাজপুর বীরগঞ্জে পল্লীতে ফলন্ত বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ।

১০

খুলনায় শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগ

১১

হরমুজ প্রণালি দিয়ে সেপ্টেম্বরে এলএনজিবাহী জাহাজ চলাচল ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

১২

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৩

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

ঘরে-বাইরে নজর বিএনপির, সতর্কতামাঠপর্যায়েও

১৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

১৬

উত্তরায় সাবেক এমপি শওকত হাসানুরের বাসা থেকে গ্রেপ্তার ১৪ আসামি রিমান্ড শেষে কারাগারে

১৭

মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন : জামায়াত আমির

১৮

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

১৯

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

২০