নিউজ ডেস্ক
৪৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা যুব সম্প্রদায় ও গ্রামবাসীর আয়োজনে মরহুম সাজিদুল ইসলাম শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এই ফাইনাল খেলাকে ঘিরে ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহ্যবাহী ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জগন্নাথদী মিঠু স্মৃতি সংঘ, মধুখালী ২-১ গোলে কাদিরদী ফুটবল একাডেমি, বোয়ালমারীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মো. সানোয়ার হোসেন চুন্নুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মো. গোলাম মোস্তফা বাকি, সহ-সভাপতি মো. আকতার হোসেন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম আরেফিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা দেখতে মাঠে আসেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান জামান কামরুল। তিনি উপস্থিত দর্শকদের সঙ্গে খেলা উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিজের প্রার্থিতার বিষয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ পরিবেশে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। মধুখালীসহ প্রত্যন্ত এলাকার মাঠগুলোতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। তিনি আরও বলেন, সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করা হবে। ফাইনাল খেলাকে ঘিরে ব্রাহ্মণকান্দা ফুটবল মাঠে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। মাঠে জায়গা না পেয়ে অনেক দর্শক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। কেউ কেউ পাশের গাছের ডালে, আবার অনেকে আশপাশের বাড়ির ছাদে বসেও খেলা দেখেন। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

২

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

৩

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

৪

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

৫

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

৬

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থী শিশু-কিশোর নিয়ে ফুটবল টুর্নামেন্ট

৭

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন

৮

আধুনিক স্মার্ট গাড়িতে আড়িপাতার ঝুঁকি! মাইক্রোফোন, ক্যামেরা ও জিপিএস নিয়ে সতর্কবার্তা

৯

বাবা, আমরা মরতে চাই না’—৬ বছরের শিশুর চিৎকারে বাঁচল ফ্লাইদুবাইয়ের ১৮০ যাত্রী

১০

বন্ড সুবিধার আড়ালে মদের অবৈধ কারবার: সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা

১১

সাভার থেকে ৪ হাজার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

১২

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

১৩

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

১৪

দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি 

১৫

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান, আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম সনাক্ত; ওয়্যারহাউজ সিলগালা

১৬

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

১৭

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

১৮

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

১৯

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

২০