মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর দুই হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি জানিয়েছে, আটককৃতের নাম মোঃ তোফায়েল (২৬)। নরসিংদী জেলার রায়পুরা থানার
কাচারিকান্দী গ্রামের মোঃ আব্দুল হামিদ পুত্র সে।
এসময় তার নিকট থেকে মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টরের ১নং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তোফায়েলকে মাদকসহ আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), উত্তরা -১, এর
অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার)
শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটের সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১, সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টরের ১নং রোডস্থ এলাকায় অজ্ঞাতনামা এক জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একই দিন উত্তরা ফাল্গুনী রেস্টুরেন্ট এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে একজন ব্যক্তি এসআরবি এর উপস্থিতি দেখতে পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মোঃ তোফায়েল (২৬)কে গ্রেফতার করে।
এসআরবি এ কর্মকর্তা আরও জানান, এসময় তার সাথে থাকা একটি ব্যাগের ভিতর রক্ষিত ১৪টি নীল রংয়ের জিপার যার মধ্যে ১৩ টি নীল রংয়ের জিপারে হালকা কমলা রংয়ের ২ হাজার ৬শ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ট্যাবলেট এবং অপর একটি নীল রংয়ের জিপারের মধ্যে হালকা কমলা রংয়ের ২০ পিসসহ সর্বমোট ২ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তার নিকট থেকে মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক আসামীকে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান এসআরবি
(অপস্ এবং মিডিয়া অফিসার)
মন্তব্য করুন