নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

মালি সেনাবাহিনী ও রুশ আধাসামরিক বাহিনী যুদ্ধাপরাধ করেছে : অ্যামনেস্টি

মালি সেনাবাহিনী ও রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের সদস্যরা যৌথ অভিযানে বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতনসহ যুদ্ধাপরাধ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২০ ও ২০২১ সালে দ’ুটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা মালির সামরিক জান্তা জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহায়তা নেয়। এ সময় তারা ওয়াগনার গ্রুপের আধাসামরিক সদস্যদেরও নিয়োগ করে। পরে এই বাহিনী আফ্রিকা কোর-এ রূপ নেয়।

ডাকার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগেও বিভিন্ন মানবাধিকার সংস্থা মালিতে অভিযান চালানোর সময় মালি সেনাবাহিনী ও রুশ আধাসামরিক বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ করেছে।

অ্যামনেস্টির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুন থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মধ্যাঞ্চলের সেগু ও মপতি এবং উত্তরের টিমবুকটু অঞ্চলের সাতটি স্থানে অন্তত ৩৪ বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য তারা নথিবদ্ধ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের কেউই মৃত্যুর সময় সরাসরি কোনো সংঘাতে অংশ নিচ্ছিলেন না।

এতে বলা হয়, পালিয়ে যাওয়ার সময় বা গ্রেপ্তারের পর কয়েকজনকে ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করা হয়। কারও গলা কেটে দেওয়া হয়। আবার কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। কয়েকজনের মরদেহও পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে টিমবুকটু অঞ্চলের ছোট একটি জনপদ টিন আদান্দার ঘটনার কথাও তুলে ধরা হয়েছে। সেখানে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি সেনাবাহিনী ও ওয়াগনারের যৌথ টহলের সময় চারজন নিহত হন।

অ্যামনেস্টি একই অঞ্চলে ২০২৫ সালের মার্চ ও নভেম্বরে চালানো দুটি ড্রোন হামলার কথাও জানিয়েছে। ওই হামলায় অন্তত ২৩ জন নিহত হন। নিহতদের মধ্যে অন্তত পাঁচটি শিশু ছিল।

সংস্থাটি আরও জানায়, যৌথ সামরিক ও ওয়াগনার বাহিনীর টহলের সময় অথবা লেরে ও নামপালা সামরিক ঘাঁটিতে আটক অবস্থায় নির্যাতন বা দুর্ব্যবহারের শিকার ১৫ জন পুরুষের সাক্ষ্য তারা সংগ্রহ করেছে।

সাক্ষীরা টহল ও সামরিক ঘাঁটিতে ৩০ জনকে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, নির্যাতন অথবা ঘাঁটির অমানবিক পরিস্থিতির কারণে সেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে।

অ্যামনেস্টির মতে, নিহত ও নির্যাতনের শিকারদের বিপুলসংখ্যকই ফুলানি, আরব ও তুয়ারেগ যাযাবর সম্প্রদায়ের সদস্য।

সংস্থাটি বলেছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগসাজশের সন্দেহে কিছু ব্যক্তিকে শুধু তাদের জাতিগত পরিচয় এবং ওই গোষ্ঠীগুলো সক্রিয় এমন এলাকায় তাদের উপস্থিতির কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)সহ তিনটি নাগরিক অধিকার সংগঠন মালি সেনাবাহিনী ও ওয়াগনারের বিরুদ্ধে কথিত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফ্রিকান ইউনিয়নের মানবাধিকার আদালতে মামলা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

১

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রীর ৪ কোটি ৮৯ লাখ টাকা অবরুদ্ধ

২

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

৩

সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট: রাষ্ট্রীয় গণমাধ্যম

৪

মালি সেনাবাহিনী ও রুশ আধাসামরিক বাহিনী যুদ্ধাপরাধ করেছে : অ্যামনেস্টি

৫

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

৬

আইওয়ায় যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড়’ ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

৭

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

৮

কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকতায় উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান

৯

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর

১০

মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

১১

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১২

কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ ; দুয়ারে কড়া নাড়ছে শীত

১৩

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রেপ্তার

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ অর্থ ছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

১৫

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় অনেকেই হতাহত

১৬

মহেশপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

১৭

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৮

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

১৯

ভারত থেকে ফিরেএলো ২ তরুণী

২০