নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চট্টগ্রামে ভ্যাট আদায়ে সাফল্য, ১ অর্থবছরে প্রবৃদ্ধি ১১ দশমিক ৭ শতাংশ

উচ্চ ঝুঁকির ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে নজরদারি, নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং অনলাইনভিত্তিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার সুফল মিলেছে চট্টগ্রামে। এসব উদ্যোগের ফলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামের রাজস্ব আদায় এক বছরে বেড়েছে ১ হাজার ৭৯৮ কোটি টাকার বেশি। ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ১৮ হাজার ৪৩৫ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে। প্রবৃদ্ধির হার প্রায় ১১ দশমিক ৭ শতাংশ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রামের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট, আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক এবং জরিমানা খাতে মোট রাজস্ব আদায় হয়েছিল ১৬ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩৫ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার টাকায়। অর্থাৎ রাজস্ব আদায় বেড়েছে ১ হাজার ৭৯৮ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা।

২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৭৯৫ কোটি ৩৭ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে প্রায় ৪ হাজার ৩৫৯ কোটি ৪৯ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ১২ শতাংশ কম, তবে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৭ শতাংশ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোহাম্মদ মুরাদ বলেন, লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশে আমদানি-রপ্তানি কমেছে, এর প্রভাবও পড়েছে ভ্যাটের ওপর। বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যের অবস্থা মন্দা, তাই ভ্যাট আদায় কম হয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভ্যাট বৃদ্ধির জন্য। ব্যবসায়ীদের বুঝিয়ে ভ্যাট বেশি আদায় করার পন্থা অবলম্বন করতে বলেছি কর্মকর্তাদের। এতে আগামীতে ভ্যাট আদায় বাড়বে।

চট্টগ্রামে ভ্যাট আদায়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৭০২ কোটি ৭৮ লাখ টাকা। ওই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৩০০ কোটি ২০ লাখ টাকা। আগস্টে আদায় হয়েছে ১ হাজার ২৮৫ কোটি ৫৩ লাখ টাকা। এ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ৯৪ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৩১৩ কোটি ৪৬ লাখ টাকা। সেপ্টেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ওই মাসে রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৭৮৫ কোটি ২১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮১ কোটি ৩৪ লাখ টাকা বা ২৭ দশমিক ১৬ শতাংশ বেশি। একই সঙ্গে লক্ষ্যমাত্রার চেয়েও ২৪ কোটি ৫৩ লাখ টাকা বেশি আদায় হয়েছে।

তবে পরবর্তী মাসগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার ঘাটতি দেখা যায়। অক্টোবরে ১ হাজার ৪১৩ কোটি ৭৭ লাখ, নভেম্বরে ১ হাজার ৩৮৯ কোটি ৮৪ লাখ এবং ডিসেম্বরে ১ হাজার ৭৫২ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আদায় হয়। জানুয়ারিতে আদায় হয় ১ হাজার ৪১৫ কোটি ৮২ লাখ টাকা এবং ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৪১ কোটি ৫৯ লাখ টাকা। মার্চে রাজস্ব আদায় নেমে আসে ১ হাজার ২৬০ কোটি ৪০ লাখ টাকায়। এ মাসে আগের বছরের তুলনায় আদায় কমেছে ১৪৮ কোটি ৪৬ লাখ টাকা বা ১০ দশমিক ৫৪ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি ছিল ৭৮২ কোটি ৮৭ লাখ টাকা।

এপ্রিল ও মে মাসে অবশ্য আগের বছরের তুলনায় রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এপ্রিলে ১ হাজার ৬৮৪ কোটি ৮২ লাখ এবং মে মাসে ১ হাজার ৪১৩ কোটি ৭৩ লাখ টাকা আদায় হয়। জুনে আদায় হয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫২ শতাংশ বেশি।

কমিশনার শেখ আবু ফয়সাল মোহাম্মদ মুরাদ বলেন, করজালের বাইরে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনা এবং ভ্যাট ফাঁকি ঠেকাতে নজরদারি বাড়ানোর ফলে আদায়ের পরিধি বিস্তৃত হয়েছে। বিশেষ করে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক প্রোফাইলিংয়ের মাধ্যমে উচ্চ ঝুঁকির প্রতিষ্ঠান শনাক্ত করে তাদের লেনদেন ও ভ্যাট রিটার্ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। একই সঙ্গে নতুন ব্যবসাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনায় রাজস্ব আদায়ের ভিত্তিও বড় হয়েছে।

তিনি জানান, একই ধারাবাহিকতায় চলতি বছরও কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এনজিওসহ কর্তনকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি কর ফাঁকি এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা ভ্যাট বকেয়া আদায়েও বিশেষ কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

৪

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

৭

রাজধানীর তুরাগে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

‎টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৯

চট্টগ্রামে ভ্যাট আদায়ে সাফল্য, ১ অর্থবছরে প্রবৃদ্ধি ১১ দশমিক ৭ শতাংশ

১০

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার!

১১

কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

১২

পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টার যুক্তরাষ্ট্রগামী বিমান

১৩

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

১৪

ডিমলায় রূপচাঁদার নামে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা

১৫

ইরাকে আমদানি করা পেট্রোল পাঠানো শুরু করেছে সিরিয়া

১৬

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ

১৭

ইয়েমেনের তাইজ শহরে সৌদি হামলায় বহু হতাহত, দাবি হুথিদের

১৮

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

১৯

প্ল্যাটিনাম সরকারি স্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত: সভাপতি নাজমুল হাসান লিটন, সম্পাদক শরিফুজ্জামান

২০