নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার এন্ড স্কুল (ইএমইসিএন্ডএস) এ ইলেট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৬ষ্ঠ কোর পুনর্মিলনী গতকাল ও আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি তিনি এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালীন সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন, যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

এছাড়াও, ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় এবং আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সকল সদস্যবৃন্দের প্রতি নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি ইএমই কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে ইএমই সেন্টার এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি ইএমই কোরের সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইএমই কোর এর কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান, বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড (বিআরইবি); সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া; সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; ইএমই কোরের ইউনিটসমূহের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

২

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৩

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

৬

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

৭

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৯

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

১০

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

১৩

রাজধানীর তুরাগে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

‎টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৫

চট্টগ্রামে ভ্যাট আদায়ে সাফল্য, ১ অর্থবছরে প্রবৃদ্ধি ১১ দশমিক ৭ শতাংশ

১৬

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার!

১৭

কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

১৮

পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টার যুক্তরাষ্ট্রগামী বিমান

১৯

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

২০