নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

প্ল্যাটিনাম সরকারি স্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত: সভাপতি নাজমুল হাসান লিটন, সম্পাদক শরিফুজ্জামান

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্ল্যাটিনাম সরকারি স্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশন’-এর কমিটি পুনর্গঠন ও পুনর্মিলনী সভা। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতায় অবস্থিত ‘সী লাউঞ্জ মাল্টি কুইজিন রেস্টুরেন্টে’ (Sea Lounge Multi Cuisine Restaurant) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের মেয়াদের জন্য সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো: নাজমুল হাসান (লিটন) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন পিস হোল্ডিংস পাইগ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: শরিফুজ্জামান।
​বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের পুরোনো স্মৃতিচারণ, সহপাঠীদের সঙ্গে কুশল বিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য প্রকাশের মধ্য দিয়ে পুরো আয়োজনটি অনন্য মাত্রা পায়।
​নবনির্বাচিত সভাপতি মো: নাজমুল হাসান (লিটন) ও সাধারণ সম্পাদক মো: শরিফুজ্জামান তাঁদের বক্তব্যে সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন সুদৃঢ় রাখা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা এবং বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখাই হবে আগামী দুই বছরের মূল লক্ষ্য।
​মনোজ্ঞ আলোচনা, শুভেচ্ছা বক্তব্য ও নৈশভোজের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এই পুনর্মিলনী সভার সফল সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে আমদানি করা পেট্রোল পাঠানো শুরু করেছে সিরিয়া

১

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ

২

ইয়েমেনের তাইজ শহরে সৌদি হামলায় বহু হতাহত, দাবি হুথিদের

৩

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

৪

প্ল্যাটিনাম সরকারি স্কুল এক্স-স্টুডেন্টস্ এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত: সভাপতি নাজমুল হাসান লিটন, সম্পাদক শরিফুজ্জামান

৫

ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

৬

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

৭

এক সেতুতে বদলে গেছে খুলনার সাত ইউনিয়নের চিত্র

৮

বিএনপি সরকারের উদ্যোগে চালু হচ্ছে বন্ধ পাটকল

৯

শখ থেকেই আফসানা, ইশরাত আজ সফল নারী উদ্যোক্তা

১০

গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করলেন নেতানিয়াহু: ইসরাইলি গণমাধ্যম

১১

দিনাজপুর বীরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারী ।

১২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

১৪

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

১৫

আরচারি দলগত ইভেন্টে হতাশা

১৬

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

১৭

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির

১৮

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৯

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২০