নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

প্রেসক্লাব যশোরের ১৯ শে সেপ্টেম্বর নির্বাচন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
আগামী ১৯শে সেপ্টেম্বর২৬ প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা। প্রেসক্লাব আহ্বায়ক কমিটির প্রথম সভাতেই এ সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন।
সভায় সদ্য সমাপ্ত বিশেষ সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে আগামী দেড় মাসের মধ্যে ক্লাবের নতুন সদস্যপদ প্রদান, দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজন এবং সঠিকভাবে ক্লাব পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আগামী ২০ আগস্টের মধ্যে জুলাই ২০২৬ পর্যন্ত বকেয়া সদস্য চাঁদা, মিডিয়া হাউসের ঘরভাড়া এবং ক্লাবের কাছে সদস্যদের কোনো দায়-দেনা থাকলে তা পরিশোধ করতে হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি অডিট ফার্মের মাধ্যমে দ্রুত ক্লাবের অডিট সম্পন্ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়। এর ফলশ্রুতিতে ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল প্রেসক্লাব যশোর এবং কোনো কোনো ক্ষেত্রে যশোরের অভিভাবক ও ক্লাবের সদস্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে নিয়েও মিথ্যাচার চালিয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে সভায় তীব্র নিন্দা জানানো হয়। এ বিষয়ে কঠোর সাংগঠনিক ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

২

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

৩

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৬

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রে/প্তার ৩

৭

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

৮

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৯

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১০

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

১১

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

১২

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

১৪

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

১৫

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

১৬

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

১৭

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

১৮

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১৯

কিষাণের বিকল্প কুশাগ্রা

২০