নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় শহীদ সাটু অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের গুণে গুণান্বিত হতে হবে। নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।” প্রধান আলোচক জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।”

বিশেষ আকর্ষণ ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, “নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও কলেজজীবনকে জ্ঞান অর্জন, সৃজনশীলতা এবং ইতিবাচক নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, শিক্ষার প্রতি আগ্রহ এবং ইতিবাচক নেতৃত্বের চর্চা জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

২

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

৩

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৬

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রে/প্তার ৩

৭

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

৮

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৯

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১০

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

১১

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

১২

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

১৪

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

১৫

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

১৬

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

১৭

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

১৮

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১৯

কিষাণের বিকল্প কুশাগ্রা

২০