নিউজ ডেস্ক
৪৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে আজ ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় হাঁসাইগাড়ী ইউনিয়নে ভুতুলিয়া মোজামের বাড়ি সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্য সড়কটি মোট ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বাসসকে বলেন, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু পরে পর্যায়ক্রমে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা ব্যয়ে ১ হাজার ৩৫ মিটার দূরত্ব ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা সড়ক গ্রামীণ সড়ক,  ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা ব্যয়ে ১ হাজার  মিটার দৈর্ঘ্যের ভবানীনগর ব্রীজ থেকে নামা কূজাগাড়ি গ্রামীণ সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয়ে ৮শ’ ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভীমপুর বাজার থেকে সোনার পড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল,  নওগাঁ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, নওগাঁ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  তসলিম উদ্দিন শাহ, নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা এবং সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান বিলাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

২

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

৩

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

৫

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

৬

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

৭

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

৮

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

৯

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১০

কিষাণের বিকল্প কুশাগ্রা

১১

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

১৩

নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ

১৪

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

১৫

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মা/দক জ/ব্দ

১৬

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উ/দ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পু/লিশ

১৭

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

১৮

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

১৯

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

২০