নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”

​তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না—প্রতিটি গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

এ সময় তিনি দেশের এই সবুজায়ন অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সূচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার; পরিচয় মিলল ইজিবাইক চালক রাজন হাওলাদারের

নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি!

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার!

কের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী

মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

১০

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

১১

নবীনগর আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বুধবার বাতিলের গুঞ্জন

১২

খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

১৩

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৪

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

১৫

সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

১৬

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৭

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

১৮

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

১৯

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

২০