নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

সাভারঃ আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার আলোচিত ঘটনায় বাসচালকের পর এবার হেলপারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আত্মগোপনে থাকা ওই হেলপারকে গাজীপুর মহানগরের বাসন থানার শাহআলম বাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলার প্রধান আসামি বাসচালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার কাউসার হোসেন সানজিদ (২৬) মাদারীপুর জেলার কালকিনি থানার পশ্চিম মাইসপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে ডিইপিজেডগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন এক নারী পোশাকশ্রমিক। বাসটি কিছুদূর যাওয়ার পর একে একে অন্য যাত্রীরা নেমে গেলে তিনি বাসে একা হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, এ সুযোগে বাসচালক ও হেলপার পরিকল্পিতভাবে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। জীবন বাঁচাতে একপর্যায়ে চলন্ত বাস থেকেই লাফ দেন ওই নারী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ভুক্তভোগী আশুলিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণে বাসটি শনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে প্রথমে চালক আজিজুল শিকদারকে গ্রেপ্তার করা হয়। তদন্তে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহের পাশাপাশি প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে পলাতক হেলপারের অবস্থানও শনাক্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম বলেন, অভিযুক্তদের চলাচল, মোবাইল ফোনের তথ্য এবং ঘটনার সময়ের গতিপথ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে। মামলার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই হেলপার কাউসার হোসেন সানজিদ আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সোমবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি!

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার!

কের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী

মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

১০

নবীনগর আদালত পুকুরপাড়ের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন, বুধবার বাতিলের গুঞ্জন

১১

খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

১২

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৩

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

১৪

সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

১৫

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

১৬

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

১৭

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

১৮

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

১৯

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

২০