দীপক শর্মা।
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
রুহিয়ায় সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে পাকা রাস্তার পাশে সরকারি জমি থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে। তবে স্থানীয় প্রশাসনের সময়োচিত ও দ্রুত হস্তক্ষেপে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে এবং বড় ধরনের সরকারি সম্পত্তি লোপাটের হাত থেকে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ পাকা রাস্তার পাশে থাকা সরকারি জায়গার কয়েকটি মূল্যবান গাছ কোনো প্রকার আইনি অনুমতি বা টেন্ডার ছাড়াই কাটার প্রক্রিয়া শুরু করে আখানগড় ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের নাসিরুল ইসলাম। প্রকাশ্য দিবালোকে গাছ কাটার এই মহোৎসব দেখে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসলে, প্রশাসন দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অবৈধভাবে কেটে ফেলা গাছের গুঁড়িগুলো হাতেনাতে উদ্ধার ও জব্দ করা হয়। তবে জব্দকৃত সরকারি কাঠ বর্তমানে স্থানীয় প্রশাসনের হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন