নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

ঝুঁকিপূর্ণ মেন রাস্তার কাজ শেষ না করতেই লাল কাপড়ের সংকেত!

খুলনা প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর বাজার মোড়ে সড়কের মাঝখানে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ভারী ট্রাক পাইকগাছা টু খুলনা মিনিবাস সহ সামগ্রী যানবাহন থেকে শুরু করে স্থানীয় সব ধরনের যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্ষার পানি জমে গর্তটি এখন কাদায় রূপ নিয়েছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারো মাইল-পাইকগাছা সড়কের গদাইপুর বাজারে বাঁক সরলীকরণ করা রাস্তার মুখেই এই বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। সড়কটি সোজা করা হলেও দক্ষিণ পাশের রাস্তায় একটি নতুন বাঁকের সৃষ্টি হয়েছে, আর ঠিক সেই বাঁকের মুখেই এই ভাঙন। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা গর্তে ইট ফেলে এবং একটি বাঁশের মাথায় লাল কাপড় বেঁধে দিয়ে সতর্কতার চিহ্ন দিয়েছেন।উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা পাইকগাছা। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল পরিমাণ মাছ, কৃষিপণ্য ও বাণিজ্যিক মালামাল ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এছাড়া মাইক্রোবাস, ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ হাজার হাজার যানবাহন দিনরাত এই রাস্তায় ই যাতায়াত করে। দ্রুত এটি সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি ধসে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা জানান, দিনের বেলা কোনোমতে গাড়ি পার হলেও রাতের আঁধারে গর্তটি দেখতে না পেয়ে প্রায়ই মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে যাচ্ছে। আহত হচ্ছেন চালক ও পথচারীরা।এ বিষয়ে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম জানান,সড়কের এই ক্ষতিগ্রস্ত অংশটি সম্পর্কে আমরা অবগত আছি। খুব দ্রুতই গর্তটি মেরামত করে যানচলাচল সম্পূর্ণ নিরাপদ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে।

নবীনগরে সাংবাদিকের বাড়িতে গভীর রাতে পুলিশি তল্লাশি ও প্রতিনিধি কাউসারের ওপর হামলা তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড়

ঝুঁকিপূর্ণ মেন রাস্তার কাজ শেষ না করতেই লাল কাপড়ের সংকেত!

আজ ১০ জুলাই: দেশ গড়ার প্রত্যয়ে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস

​আনন্দঘন পরিবেশে লায়ন্স ১৯১৭ সালে ৭ই জুন প্রতিষ্টিত হয় জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর ড. খন্দকার মাজহারুল

অধিকার রক্ষার অন্যতম সাংবিধানিক হাতিয়ার রিট

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারকে স্বাবলম্বী করবে কর্মসংস্থান ব্যাংক

পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

কোটচাঁদপুরে গভীর রাতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির তাণ্ডব: ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত ব্যবসায়ী।

১০

হাওলাতের টাকা চাইতে গিয়ে মোবাইল চুরির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১১

​দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু

১২

‎খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

১৩

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

১৪

নিকলী থানা হাজতে মিলল আসামির ঝুলন্ত লাশ

১৫

সাতক্ষীরায় ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার: র‍্যাবের বিশেষ অভিযান

১৬

“গ্রামের মাঝখানে মুরগির খামার, দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ ৬-৭ শত পরিবার”

১৭

সুরের টানে দুই বাংলায় প্রশংসিত কবিয়াল রবিশংকর দে রুবেল

১৮

সভাপতি ছাদেকুল হক ছাদির! নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে অভিনন্দন!

১৯

আশুলিয়া থেকে ২ পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার

২০