ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির দায়িত্ব গ্রহণ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
কমিটির সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও প্রথম শ্রেণির ঠিকাদার জনাব মো: ছাদেকুল হক ছাদির। নবীনগরের শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা সর্বজনবিদিত।
বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে যে, তার সুদক্ষ নেতৃত্বে এবং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যদের সহযোগিতায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে আরও সামনের দিকে এগিয়ে যাবে।
নতুন কমিটির ওপর আস্থা প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এই কমিটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং ছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব ছাদেকুল হক ছাদির সহ নবগঠিত কমিটির সকল সদস্যকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুনরায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মন্তব্য করুন