আশুলিয়ার দোসাইদ বাজার এলাকা থেকে দুইজন পেশাদার ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে বুধবার রাতে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ ইমরান খান (৩১),পিতা-মৃত নান্নু মিয়া, সাং-দরিকান্দি, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ও মোঃ সাইফুল ইসলাম (২৪), মৃত শামছুল হক, সাং-কাকোরতলা, থানা-বড়রা, জেলা-কুমিল্লা।
জিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার দোসাইদ বাজার এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে। এই এ তথ্যের ভিত্তিতে দোসাইদ এলাকায় অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করে।পিসিপিআর পর্যালোচনায় আসামী ইমরান খানের
বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদ্বয়কে ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত মর্মে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন