নিউজ ডেস্ক
৫৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

রাজশাহীর চারঘাটে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু ধর্ষণের শিকার

চারঘাট

রাজশাহীর চারঘাটে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণী পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গত বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে চারঘাট সুইসগেট সংলগ্ন হঠাৎপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম শ্রী দেব (২১)। সে ওই এলাকার শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দেব পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। আজ দুপুরে তার মা তাকে গোসল করানোর জন্য খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে তিনি প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখেন।

কান্নার কারণ জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুবাদে দেব তাকে কেক খাওয়ানোর কথা বলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। এরপর ঘরের দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দেব কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পরই স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

এ ঘটনায় চারঘাট আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত অপরাধের বিচার দাবি করে এবং রাগ ক্ষোভে অভিযুক্ত দেবের বাড়িতে এলাকাবাসি তললাশি চালাই ।

এবং অভিযুক্ত দেবকে যেখানে পাওয়া যাবে দ্রুত পুলিশ কে জানানোর আহ্বান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু ধর্ষণের শিকার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)তে ওজন বাড়াতে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রি, জরিমানা অর্থ লাখঃ

সৌদি আরবে বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু

সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা

৬ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের

নবীনগর-মহেশ রোডে মরণফাঁদ,অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১

শৈলকুপায় বিএনপি নেতার বাড়ি থেকে প্রণোদনা সার-বীজ উদ্ধার

১০

দুয়ারীপাড়া ভোলা বস্তিতে ফুটপাত দখলমুক্ত করতে রূপনগর থানার বিশেষ অভিযান

১১

তাড়াশে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত শিক্ষিকা-মাদ্রাসার  পরিচালকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার  চালাচ্ছে।

১২

প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতায় জোর: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

পাবনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আবাস, ১ নম্বর সতর্ক সংকেত

১৪

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

১৫

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

১৬

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস।

১৭

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

ওয়াকফা স্টেট রক্ষায় চার দশকের বেশি সময় মোবারক মেম্বার

১৯

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০