নিউজ ডেস্ক
২৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত মো. নুরু মিয়া গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত চয়েন উদ্দিনের ছেলে।
​জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গাইবান্ধা সদর থানাধীন পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা রাস্তায় নুরু মিয়াকে সন্দেহজনক অবস্থায় দেখে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত চেক লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ হাজার টাকা।
​ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ আইনি প্রক্রিয়ায় গাঁজাগুলো জব্দ করা হয় এবং আসামি নুরু মিয়াকে গ্রেফতার দেখানো হয়।
​এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে গাইবান্ধার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ভয়াবহ ঝড়ে ১৭ জনের মৃত্যু, লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস।

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াকফা স্টেট রক্ষায় চার দশকের বেশি সময় মোবারক মেম্বার

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই।

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশিক্ষণ পরিদর্শন; সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার উজ্জ্বল প্রদর্শন

১০

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা।

১১

সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল (সোহেল)

১২

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৩

খুলনায় ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অনেকে

১৪

রাজশাহীর চারঘাটে জাতীয় পল্লি উন্নয়ন দিবস পালিত

১৫

১২ ঘণ্টার মধ্যে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

১৬

তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম।

১৭

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

১৮

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৯

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

২০