নিউজ ডেস্ক
৪৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

​ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ও সকালে পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি বিশেষ দল বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে।
​এরই ধারাবাহিকতায় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে অপর এক অভিযানে বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ।

গাড়িটি তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন—ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জরুল ইসলাম (পিতা: মো. শফিকুল ইসলাম) এবং ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম (পিতা: মো. ইছহাক মিয়া)।

​কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশিক্ষণ পরিদর্শন; সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার উজ্জ্বল প্রদর্শন

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা।

সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল (সোহেল)

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

খুলনায় ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অনেকে

রাজশাহীর চারঘাটে জাতীয় পল্লি উন্নয়ন দিবস পালিত

১২ ঘণ্টার মধ্যে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

১০

তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম।

১১

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

১২

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৩

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

১৪

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

১৫

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

১৭

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

১৮

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

১৯

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

২০