নিউজ ডেস্ক
৪১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

ওয়াকফা স্টেট রক্ষায় চার দশকের বেশি সময় মোবারক মেম্বার

রাজধানীর দোয়ারীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা স্টেট-এর দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পরিচিত মোঃ মোবারক হোসেন মেম্বার। স্থানীয়দের মতে, তিনি চার দশকেরও বেশি সময় ধরে ওয়াকফা স্টেটের সম্পদ সংরক্ষণ, দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন।

মোবারক হোসেন মেম্বারের দাবি, এই দীর্ঘ পথচলায় তিনি নানা প্রতিকূলতা, মামলা-মোকদ্দমা ও চাপের মুখোমুখি হয়েছেন। তবুও ওয়াকফা স্টেটের সম্পদ রক্ষার দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াননি। জীবনের একটি বড় অংশ তিনি এই প্রতিষ্ঠানের সেবায় ব্যয় করেছেন।
তিনি বলেন, অতীতে ওয়াকফা স্টেটের সম্পত্তি দখলের একাধিক চেষ্টা হয়েছে। এসব ঘটনার সময় তিনি আইনি লড়াই করেছেন এবং ব্যক্তিগতভাবেও নানা ভোগান্তির শিকার হয়েছেন। তবে সব বাধা অতিক্রম করে তিনি সম্পত্তি রক্ষায় অবিচল ছিলেন বলে দাবি করেন।
নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মোবারক হোসেন মেম্বার বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের পদধারী নন। তবে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং নিজেকে একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে পরিচয় দেন।
তার ভাষ্য অনুযায়ী, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম-এর নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা স্টেটের কার্যালয়কে কেন্দ্র করে প্রতিদিন নির্বাচনী মতবিনিময় ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হতো, যেখানে দোয়ারীপাড়া, রূপনগরসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নিতেন।
মোবারক হোসেন মেম্বার আরও বলেন, একটি মহল বিভিন্ন সময় তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। তবে তিনি দাবি করেন, তিনি সবসময় ওয়াকফা স্টেটের স্বার্থ রক্ষা এবং এলাকার মানুষের পাশে থাকাকেই অগ্রাধিকার দিয়েছেন।
স্থানীয়দের মতে, আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা স্টেট এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এর রক্ষণাবেক্ষণে মোবারক হোসেন মেম্বারের সম্পৃক্ততা এলাকায় সুপরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস।

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওয়াকফা স্টেট রক্ষায় চার দশকের বেশি সময় মোবারক মেম্বার

তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিয স্কুলে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই।

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল

পৃথক অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশিক্ষণ পরিদর্শন; সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সক্ষমতার উজ্জ্বল প্রদর্শন

মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের শাস্তির চায় সন্তানরা।

১০

সুনামগঞ্জ সদর হাসপাতালে সার্জারি সেবায় ইতিবাচক পরিবর্তন, রোগীদের আস্থা বাড়াচ্ছেন ডা. এম. এ. আওয়াল (সোহেল)

১১

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১২

খুলনায় ট্রাক-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অনেকে

১৩

রাজশাহীর চারঘাটে জাতীয় পল্লি উন্নয়ন দিবস পালিত

১৪

১২ ঘণ্টার মধ্যে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম।

১৬

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

১৭

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

১৮

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

১৯

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

২০