নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশজুড়ে উদীয়মান কিশোর ও তরুণ খেলোয়াড়দের স্বপ্ন পূরণের মহোৎসব নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসরের কাউন্টডাউন আজ থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয়েছে । এই মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় কমিটির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইভেন্টের বিস্তারিত রোডম্যাপ নিয়ে আলোচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, গত ২ মে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস। ইতোমধ্যেই এই আসরের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলাগুলো সফলভাবে শেষ হয়েছে। আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যায়ের খেলা। যার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই। তিনি আরও উল্লেখ করেন, প্রথম আসরে উপজেলা পর্যায় থেকে নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হলেও এইবার ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। প্রথম আসরে ৮টি ইভেন্ট থাকলেও, এবার নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হওয়ায় মোট ১০টি ইভেন্ট নিয়ে এই জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ উল্লেখ করে বলেন, আমরা সবাই কোনো না কোনোভাবে নতুন কুঁড়ির সাথে জড়িত। তিনি জানান, তৃণমূল ও জেলা পর্যায়ে এই টুর্নামেন্টের ব্যাপক প্রচারের জন্য তথ্য অধিদপ্তরকে (পিআইডি) পুরোদমে কাজে লাগানো হবে। পাশাপাশি বিটিভি নিউজে বিশেষ কভারেজ এবং খেলোয়াড়দের বিশেষ সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে ওটিটি প্ল্যাটফর্মগুলোকেও এই প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো: মাহবুবুল আলম বলেন, বিটিভি এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এর ভিডিও প্রচার নিশ্চিত করবে।

তরুণদের এই মেগা ইভেন্টকে উৎসাহিত করতে বিটিভিতে নতুন কুঁড়ির জন্য আলাদা সেগমেন্ট রাখা হবে বলেও তিনি জানান।

জাতীয় কমিটির এই প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান চট্টগ্রাম চেম্বারের

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

নতুন কুঁড়ি স্পোর্টসের ২য় আসর উপলক্ষে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

নওগাঁয় হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

হুমকির মুখে দেশীয় মাছ, নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য,

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

পুঁথিগত বিদ্যার বাইরে সংস্কৃতি ও ক্রীড়াকে মূল শিক্ষাব্যবস্থায় আনা হচ্ছে : ড. মাহ্দী আমিন

গাজীপুরে চোরাই মালামালসহ পুলিশ পরিচয়ধারী প্রতারক গ্রেফতার

১০

রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

১১

নোবিপ্রবি’র সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

১২

আশুলিয়ার শীর্ষ গাঁজা ব্যবসায়ী পারভিন ডিবির হাতে আটক

১৩

বিএনপির পক্ষ নিয়েই নির্বাচন করতে চাই, চেয়ারম্যান পদপ্রার্থী তৈহিদ মিজানুর রহমান

১৪

দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত

১৫

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

১৬

কাপ্তাইয়ে ৪শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

১৭

শার্শা-বেলতলার টাউট সোহাগের বিরুদ্ধে আবারো সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে

১৮

আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি

১৯

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম

২০