নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কাপ্তাইয়ে ৪শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

জেলার কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪শ’ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকের মাঝে আজ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বাসস’কে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই কৃষকদেরকে কৃষি উৎপাদন বাড়াতে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা ধরে রেখে মাঠ পর্যায়ে  কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং অব্যবহৃত ও পরিত্যক্ত কৃষি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে।

এ সময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পক্ষ নিয়েই নির্বাচন করতে চাই, চেয়ারম্যান পদপ্রার্থী তৈহিদ মিজানুর রহমান

দেশের ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

কাপ্তাইয়ে ৪শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শার্শা-বেলতলার টাউট সোহাগের বিরুদ্ধে আবারো সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে

আশুলিয়া থানা মহিলা দলের সভাপতি জোৎস্না ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

১০

জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল

১১

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

১২

উত্তরায় জামায়াতের ৪ দিনব্যাপী মাদকবিরোধী কর্মসূচির সমাপ্তি: ঢাকা উত্তরকে মাদকমুক্ত করার প্রত্যয় সেলিম উদ্দিনের

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি

১৪

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ

১৫

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি: বাণিজ্যমন্ত্রী

১৬

একমাসে ও সন্ধান মিলেনি গৌরারং ইউনিয়নে  চুরি হওয়া সিএনজির হতাশায় ভুগছেন পরিবার থানায় অভিযোগ

১৭

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

১৮

নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে নবীনগর নিউজ বাংলা টিভির শুভেচ্ছা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ – আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং

২০