নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। তিনি বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই উচ্চশিক্ষার বিস্তার, জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং উদ্ভাবনে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি আজ দেওয়া এক বাণীতে এসব কথা বলেছেন।

ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে জাতির রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জাগরণ ঘটেছে এবং এরই ক্রমধারায় অভ্যুদয় ঘটেছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের।

তিনি বলেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, চব্বিশের গণঅভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অসামান্য ও গৌরবোজ্জ্বল। একইসাথে দেশের উচ্চশিক্ষা, গবেষণা, মানবিকতা, মুক্তবুদ্ধি চর্চা, শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশেও এই বাতিঘরের কীর্তি অবিস্মরণীয়। দক্ষ মানবসম্পদ ও পেশাজীবী তৈরি, চিন্তক ও দূরদর্শী নেতৃত্ব গড়ে তোলাসহ জনজীবনের প্রতিটি ক্ষেত্রে এই জ্ঞানপীঠের অবদান অনন্য সাধারণ। এই প্রেক্ষাপটে জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক এই বিশ্ববিদ্যালয়ের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ যথার্থ ও প্রাসঙ্গিক হয়েছে বলে রাষ্ট্রপতি মনে করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। দেশের উচ্চশিক্ষার পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কেও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষা ও গবেষণা পাঠ্যসূচিকে যুগোপযোগী ও আধুনিক করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীতেও গৌরবময় ঐতিহ্য ও একাডেমিক শ্রেষ্ঠত্ব বজায় রাখবে, জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জনগণের পাশে থাকবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক অবদান অব্যাহত রাখবে এটাই সকলের প্রত্যাশা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৪৬ ঘণ্টার বাজেট আলোচনায় অংশ নেন ২৯১ জন সংসদ সদস্য

জার্মানির রেকর্ড স্পর্শ করল ব্রাজিল

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

উত্তরায় জামায়াতের ৪ দিনব্যাপী মাদকবিরোধী কর্মসূচির সমাপ্তি: ঢাকা উত্তরকে মাদকমুক্ত করার প্রত্যয় সেলিম উদ্দিনের

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি: বাণিজ্যমন্ত্রী

একমাসে ও সন্ধান মিলেনি গৌরারং ইউনিয়নে  চুরি হওয়া সিএনজির হতাশায় ভুগছেন পরিবার থানায় অভিযোগ

আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে নবীনগর নিউজ বাংলা টিভির শুভেচ্ছা

১০

প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ – আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়, তিস্তাপাড়ে আনন্দের জোয়ার

১২

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের হাত থেকে সম্মাননা পেলেন এস আই ফরিদুজ্জামান

১৩

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

১৪

আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনা হবে

১৫

মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী

১৬

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬টি ড্রোন ভূপাতিত

১৭

ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ

১৮

ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ

১৯

গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব

২০