নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সবুজ পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে পৃথিবীকে বাসযোগ্য রাখতে সবুজ পরিবেশ ও পরিবেশবান্ধব সবুজ প্রকৃতি গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন বক্তারা।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে রংপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীতে একটি চারাগাছ রোপণের মাধ্যমে ‘এক শিশু, এক গাছ’ স্লোগানকে উপজীব্য করে দেশব্যাপী এই কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মিজু।

রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রংপুরে স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত মো. শহিদুল ইসলাম মিজু রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচিটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, বেঁচে থাকার জন্য মানুষ গাছ থেকে অক্সিজেন, ফুল, ফল, খাদ্য ও বিভিন্ন উপকরণ পায়। পরিবেশবান্ধব সবুজ প্রকৃতি সৃষ্টি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই।

প্রধান অতিথি মিজু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর দেশব্যাপী উদ্যোগের অধীনে একটি যুগান্তকারী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বৃক্ষরোপণে অনুপ্রাণিত করতে তিনি আজ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এরও উদ্বোধন করেছেন। দুর্যোগ মোকাবেলা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ার জন্য বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।’

এই আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে তাদের মধ্যে বৃক্ষরোপণ-বান্ধব মানসিকতা গড়ে উঠবে। এর ফলে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তাদের বাড়ির উঠোনে, ক্যাম্পাসে এবং অন্যান্য স্থানে গাছ লাগাতে উৎসাহিত হবে, তিনি বলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ

ঝিনাইদহে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

সবুজ পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান

উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

১০

তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু

১১

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

১২

জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা

১৩

নবীনগরে ট্রাক্টর-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১

১৪

খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি গণআন্দোলনে রূপ নিয়েছে : বাকৃবি ভিসি

১৫

হারানো ঐতিহ্য ফেরাতে বিষমুক্ত আনারসের চাষের দিকে ঝুঁকছেন মধুপুরের চাষীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলবে, আপাতত হামলা বন্ধে সম্মত দুই পক্ষ

১৭

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় সুড়ঙ্গ ধ্বংস

১৮

নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা!

১৯

ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

২০