নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ – আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং

এইচ এম মাহমুদ হাসান

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভাকে খুঁজে বের করে জাতীয় পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার ধারাবাহিক প্রয়াসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে। আজ, ২৯ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত এ ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০ জন আগ্রহী ক্রীড়াবিদ ২৬টি ক্রীড়া বিভাগে বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।

এই উদ্যোগ কেবল আনসার ও ভিডিপির ক্রীড়া শক্তিকে আরও সমৃদ্ধ করবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে থাকা উদীয়মান প্রতিভাদের জন্য জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সামর্থ্য প্রদর্শনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। এর মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাফল্যের ভিত্তিও আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিভা বিকাশের অনন্য উদ্যোগ – আনসার ভিডিপি প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়, তিস্তাপাড়ে আনন্দের জোয়ার

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের হাত থেকে সম্মাননা পেলেন এস আই ফরিদুজ্জামান

যুক্তরাষ্ট্রের সহায়তায় গুরুত্বপূর্ণ বন্দর চালু ভেনেজুয়েলায়, মরদেহ সমাহিত করার কাজ শুরু

আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনা হবে

মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী: তথ্যমন্ত্রী

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬টি ড্রোন ভূপাতিত

ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ

ফরিদপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে বৃক্ষরোপণ

গডফাদার সাবেক এমপির ভাগ্নে পরিচয়ে ১৭ বছর ধরে ত্রাসের রাজত্ব

১০

ডিমলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সাবেক ইউপি সদস্য ছাইফুল ইসলাম

১১

চতুর্থ স্থানে উঠল বাংলাদেশ

১২

ঝিনাইদহে ‘মিনি গার্ডেন টিলার’ বিতরণ

১৩

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৪

সবুজ পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণের আহ্বান

১৫

উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ

১৬

সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা

১৭

শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল

১৮

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

১৯

গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি

২০