নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

অস্থির প্রস্তুতি ও হতাশাজনক সাম্প্রতিক পারফরম্যান্সের পর বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র নামছে নিজেদের সামর্থ্য প্রমাণের চাপে। সাম্প্রতিক দুটি প্রীতি ম্যাচে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে তারা সহজেই পরাজিত হয়েছে।

মার্চে বেলজিয়ামের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হারের পর পর্তুগালের কাছেও ২-০ গোলে হার যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে। যেখানে তিনি দলকে টুর্নামেন্টে অনেক দূর নিযয়ে যাওয়ার পরিকল্পনা করছেন সেখানে বাস্তবতা মোটেই তার পক্ষে নেই।

২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষা করার পর পচেত্তিনো এখন প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইউরোপভিত্তিক অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই ভরসা করছেন।

এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিক, জুভেন্টাসের ওয়েস্টন ম্যাককেনি এবং বোর্নমাউথের টাইলার অ্যাডামস পচেত্তিনোর মূল আস্থার জায়গায় আছেন। এছাড়া মার্সেইর টিম ওয়েহা, মোনাকোর ফোলারিন বালোগুন এবং ফর্মে থাকা স্ট্রাইকার হাজি রাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। রাইটের গোলেই কভেন্ট্রি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে।

পচেত্তিনোর দল যদি গ্রুপ পর্ব পেরোতে না পারে, তবে সেটি বড় চমক হবে। গত বছর প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় যুক্তরাষ্ট্রকে আশাবাদী করে তুলেছে, এবারও  তারা ২০১০, ২০১৪ ও ২০২২ সালের মতো শেষ ষোলোতে উঠতে চায়।

১২ জুন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বিশ^কাপ যাত্রা শুরু হবে।

দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে। বাছাইপর্বে তারা দারুণ খেলেছে এবং ব্রাজিল, ইকুয়েডর ও কলম্বিয়ার সমান পয়েন্ট নিয়ে অভিযান শেষ করেছে।

আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে নতুন আত্মবিশ্বাসে উজ্জীবিত। ২০২৪ কোপা আমেরিকায় একটি পয়েন্টও না পাওয়ার হতাশার পর আলফারো দায়িত্ব নেন। তার অধীনে প্যারাগুয়ে বাছাইপর্বে ৩৬ সম্ভাব্য পয়েন্টের মধ্যে ২৪ পয়েন্ট সংগ্রহ করে এবং আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর মতো উল্লেখযোগ্য সাফল্যও পায়।

গ্রুপের আরেক দল অস্ট্রেলিয়া টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এশিয়ার গ্রুপ ‘সি’-তে তারা জাপানের পিছনে দ্বিতীয় হয়েছে। বাছাইপর্ব চলাকালে গ্রাহাম আর্নল্ডের পরিবর্তে টনি পপোভিচ কোচের দায়িত্ব নেন এবং তার অধীনে দলটি সফল অভিযান চালায়। যার মধ্যে গত বছর জাপানের বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয়ও ছিল। অস্ট্রেলিয়া ২০২২ সালের দলের সাফল্য পুনরাবৃত্তি করতে চায়। সেবার তারা শেষ ষোলোতে উঠে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল, যদিও ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় সকারুজদের।

ইউরোপীয় অঞ্চলের দল তুরস্ক যুক্তরাষ্ট্রের নকআউট পর্বে ওঠার স্বপ্নের সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর টানা পাঁচটি আসরে ব্যর্থ হওয়া তুরস্ক ২৪ বছর পর আবার বিশ্বকাপে ফিরছে।

ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো মন্টেলার অধীনে বাছাইপর্বে তুরস্ক মাত্র একটি ম্যাচে হেরেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে। পরে রোমানিয়া ও কসোভোকে হারিয়ে প্লে-অফ পেরিয়ে তারা যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ নিশ্চিত করে।

ইন্টার মিলানের হাকান কালহানগ্লু মিডফিল্ডে এবং রিয়াল মাদ্রিদের প্রতিভাবান আরডা গুলার আক্রমণভাগে বড় হুমকি হয়ে উঠতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশুলিয়া পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক

বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

বিদ্যুৎ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বিজয় সাহা’র বাণী

১০

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

১১

সরকারি রাস্তা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ,‘দেখব কী হয়’ বলে ধমক প্রভাবশালী হামদুর

১২

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৩

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের আরও জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

১৫

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৬

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা

১৭

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

১৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

১৯

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

২০