নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বাজেট পেশ করতে সংসদ কক্ষে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অর্থমন্ত্রীর হাতে ছিল কালো রঙের ব্রিফকেস। এই ব্রিফকেসে রয়েছে বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের কাগজপত্র ও অর্থ বিল।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থমন্ত্রীকে টেবিল চাপড়িয়ে স্বাগত জানান সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।

নেভি ব্লু কালারের স্যুট ও নীল রঙের টাই পরিহিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই সময়ে হাস্যোজ্জ্বল দেখা যায়।

অধিবেশন কক্ষে প্রবেশ করে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে নিজের আসনে গিয়ে বসেন অর্থমন্ত্রী। তার আসনটি প্রধানমন্ত্রী পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশেই রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকারের অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান বিএনপির সরকারের সর্বশেষ ২০০৬-০৭ অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির শুভ উদ্বোধন

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

টিয়ারা গ্রামে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু,প্রধান আসামিসহ মামলা দায়ের

সাভারে স্ত্রী হত্যা মামলায় রংপুর থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা রনি

ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন

আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

আরপিডিএ’র প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন শামসুজ্জামান সামু

দেশের কিছু এলাকায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

১০

ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল

১১

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১২

নবীনগরে বাইতুল আমান মসজিদে দুর্ধর্ষ চুরি,৬টি এসির যন্ত্রাংশ খোয়া গেছে

১৩

নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

১৪

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৫

রামেক হাসপাতালে এবার এলো ২৮ কোটি টাকার ওষুধ

১৬

শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

১৭

ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প

১৮

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

১৯

জুন মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ২৫.৮৩ শতাংশ

২০