নিউজ ডেস্ক
২ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

রণবীর সিং সাধারণ পানি দিয়ে গোসল করেন না।

বলিউড তারকাদের বিলাসিতা আর নানা অদ্ভুত আবদার নিয়ে প্রায়ই আলোচনা হয় বিনোদন অঙ্গনে। আউটডোর শুটিংয়ে নানান বিলাসবহুল চাহিদার কথা শোনা গেলেও এবার সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য।  

শোনা যায়, জনপ্রিয় অভিনেতা রণবীর সিং নাকি সাধারণ পানির বদলে মিনারেল ওয়াটার বা বোতলজাত পানি দিয়ে গোসল করেন। সম্প্রতি এক সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের ভিডিও এবং সামাজিক মাধ্যমে এক নেটিজেনের মন্তব্যে এমন তথ্য উঠে এসেছে।

মূলত, ঋদ্ধিমা সামন্ত নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভিডিও থেকে। তার দাবি, বলিউডের অনেক তারকা শুটিং সেটে অদ্ভুত সব কাণ্ড ঘটান। এমনকি কেউ কেউ সুপেয় পানি কিংবা মিনারেল ওয়াটার দিয়ে গোসল করার শর্তও জুড়ে দেন, যার জন্য প্রযোজকদের আলাদাভাবে পানির ট্যাংকের ব্যবস্থা করতে হয়।

সেই ভিডিওর নিচে বলিউডের পরিচিত মুখ ওরহান আত্রামানি ওরফে ওরি মন্তব্য করেন, গোপন কথা যেন প্রকাশ না করা হয়, তাই তো তোমাদের সঙ্গে চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে, দাঁড়াও।

ওরির এই মন্তব্য বিনোদন জগতে হাস্যরসের সৃষ্টি করলেও আলোচনার মোড় ঘুরে যায় এক নেটিজেনের মন্তব্যে। ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যক্তি সরাসরি রণবীর সিংয়ের নাম উল্লেখ করে দাবি করেন, তিনি রণবীর অভিনীত ‘গুন্ডে’ সিনেমার কস্টিউম বিভাগে কাজ করেছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ভোর ৬টার দিকে রণবীরের সহকারীকে বড় বড় মিনারেল ওয়াটারের বোতল তার ভ্যানিটি ভ্যানে নিয়ে যেতে দেখতেন। মূলত অভিনেতা ওই পানি দিয়েই গোসল সারতেন।

বলিউড তারকাদের এমন বিলাসী জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ কেউ বিষয়টিকে স্রেফ তারকাখ্যাতির বিড়ম্বনা হিসেবে দেখলেও, অনেকে একে অপচয় হিসেবেই গণ্য করছেন। তবে এ বিষয়ে রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

স্বজনের আকুতিমৃত্যুর মরদেহ দেখতে যাওয়া নিজেই মরদেহ হয়ে গেল

উত্তরা পূর্ব থানায় নিখোঁজ ব্যক্তির সাধারণ ডায়েরি, স্বজনের আকুতি

ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

নারায়নগঞ্জে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ,ফার্মেসি মালিক আট

চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১০

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা করা হয়েছে

১১

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

১২

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

১৩

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

১৪

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

১৫

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

১৬

সহিংসতা ও নাশকতার মামলায় আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

১৭

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

১৮

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

১৯

“একটি হারানো বিজ্ঞপ্তি”

২০