নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

জেলার ছাগলনাইয়া উপজেলায় ৪ দিনব্যাপী কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে।

আজ বুধবার দুপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর উপ-পরিচালক মো.জিয়াউল হক।

প্রধান অতিথি বলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালের ৭ নভেম্বর জাতীয় সংসদের গৃহীত আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত। এরই আলোকে পিডিবিএফ ছাগলনাইয়া উপজেলায় চার দিনব্যাপী বসত বাড়িতে সবজি চাষ বিষয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে বসতভিটায় সবজি চাষ উদ্বুদ্ধকরণসহ পুষ্টির চাহিদা পূরণে নারীরা কাজ করবে।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ৪ দিনব্যাপী (১৪-১৭ জুন) এ প্রশিক্ষণে বিভিন্ন সমিতি থেকে মোট ২০জন নারী সদস্য অংশ নেন। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কাজ করে।

এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা মো.আবুল বাশার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা করা হয়েছে

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

১০

সহিংসতা ও নাশকতার মামলায় আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

১১

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

১২

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

১৩

“একটি হারানো বিজ্ঞপ্তি”

১৪

নবীনগরে সাংবাদিক সাধন সাহা জয়ের পুত্র ঈশানের প্রথম জন্মদিন

১৫

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার.

১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া

১৮

প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

১৯

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

২০