নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

 আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেফতার করেছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী-বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে তিনি প্রতারণা করতেন। এছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকা- শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও মুলতবি রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা করা হয়েছে

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

১০

সহিংসতা ও নাশকতার মামলায় আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

১১

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

১২

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

১৩

“একটি হারানো বিজ্ঞপ্তি”

১৪

নবীনগরে সাংবাদিক সাধন সাহা জয়ের পুত্র ঈশানের প্রথম জন্মদিন

১৫

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার.

১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া

১৮

প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

১৯

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

২০