নিউজ ডেস্ক
৩ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

স্বজনের আকুতিমৃত্যুর মরদেহ দেখতে যাওয়া নিজেই মরদেহ হয়ে গেল

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

 

​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

 

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাক আখাউড়ার দিকে আসছিল। একই সময়ে কাশেম মিয়াকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা বিজয়নগরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

​নিহতের পারিবারিক সূত্র জানায়, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মরদেহ শেষবারের মতো দেখতে সিএনজিযোগে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এমন করুণ পরিণতি তার প্রাণ কেড়ে নেয়। দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং স্থানীয় লোকজন ট্রাকটিকেও ঘটনাস্থল থেকে চলে যেতে দেয় বলে জানা গেছে।

 

​আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গেছেন।

 

মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রান্সমিটার ডে নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রয়েল ক্লাব

১

যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত

২

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

৩

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

৪

আতাহার কেন্দ্রীয় জামে মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরণ

৫

ডিমলার কৃষকের ছেলে সিভিল জজ, আনন্দে ভাসছে নূরপাড়া গ্রাম

৬

ডেঙ্গু রোগী ২৪ ঘণ্টায় ৩৩ শনাক্ত,হাসপাতালে ভর্তি ৮০

৭

সাভারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

৮

বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার ২

৯

জেলা কল্যাণের আড়ালে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, ভোট কারচুপিতে রাশেদকে সহযোগিতা করলেন রাফিদ

১০

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

১১

গভীর সমুদ্রে ৬ দিন ভেসে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

১২

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

১৩

​ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

১৪

যশোরের শার্শায় কন্যাদাহ গ্রামে গুলিবর্ষণ: আহত ৬, বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

১৫

দিনাজপুর বীরগঞ্জে বালুমহাল না থাকায় তীব্র বালু সংকট, সরকারি-বেসরকারি নির্মাণ কাজে স্থবিরতা।

১৬

সুনামগঞ্জের গৌরারংয়ে অটোরিকশার ধাক্কায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৭

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে আরাফাত-আকাশ

১৮

মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।

১৯

নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে

২০