নিউজ ডেস্ক
৭ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; ইসলামী আন্দোলন 

নিজস্ব প্রতিবেদক : ইসলামি  আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত। ঈদ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু সমাজে দারিদ্র্যতা থাকলে এই আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছায় না। তাই ইসলামের সুমহান নীতি-আদর্শ বাস্তবায়িত হলে দারিদ্র্য বিমোচন হবে। ঈদের প্রকৃত সৌন্দর্য ও আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সমাজের প্রতিটি মানুষ ধনী-গরিব নির্বিশেষে সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে। তাই ঈদ আমাদের শুধু উৎসব নয়, বরং দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করে। এটাই ঈদের মূল শিক্ষা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর আহবানে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথচারী ভাই ও বোনদের মাঝে খাবার বিতরণ করে সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিচ্ছি।

আজ ২১ মার্চ’২৬ শনিবার ১০ টায় রাজধানী উত্তরের মিরপুর-১ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথবাসীদের মাঝে খাবার নিতরণকালে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নগর উত্তরের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মদ নাজমুল হাসান, আলহাজ্ব সেলিম গাজী, আলহাজ্ব আব্দুর রব দেওয়ান, কাউসার আহমদ, জাকির হোসেন, আসাদুজ্জামান প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

১

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

২

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

৩

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

৫

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৬

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রে/প্তার ৩

৭

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

৮

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৯

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১০

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

১১

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

১২

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

১৪

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

১৫

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

১৬

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

১৭

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

১৮

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১৯

কিষাণের বিকল্প কুশাগ্রা

২০