নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাঁটাই মসজিদ সংলগ্ন , বানীপাড়া, রামকৃষ্ণপুর পূর্বের আশপাশের এলাকায় এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।

পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের দলনেতা ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. তৌহিদুল ইসলাম তৌহিদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য ও পৌরসভার অন্যান্য কর্মচারীরা অভিযানে অংশ নেন। অভিযান সম্পর্কে দলনেতা মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা অভিযান পরিচালনা করলেই হবে না, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। তাঁদের টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছে। তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসন ও পৌরসভার সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ কার্যক্রম সফল করতে তিনি পৌরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৪

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

৫

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

৬

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

৮

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

৯

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

১০

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১১

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

১৩

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

১৫

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

১৬

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

১৭

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৮

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

২০