হাফসা আক্তার
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

তুরাগে নাশকতার প্রস্তুতির অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে মো. হৃদয় (২৬) ও মো. নাঈমুল হুদা শান্ত (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন।

 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) রওশন জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর ১৭ নম্বর সেক্টরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির আশপাশে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

 

গ্রেপ্তার মো. হৃদয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। অপর গ্রেপ্তার মো. নাঈমুল হুদা শান্তও একই উপজেলার বাসিন্দা। তারা বর্তমানে সাভারের বিরুলিয়া খেয়াঘাট মসজিদসংলগ্ন এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় মো. হৃদয়ের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

তুরাগ থানার পুলিশ ইনচার্জ মোফিজুর রহমান (বিপি-৮৬১১৩৩৩৬৭) বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৪

লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠান ও অধ্যক্ষের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সংবাদ সম্মেলন

৫

সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ

৬

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠন গুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

নাটোরে ভেজাল গুড় তৈরি করায় এক লাখ টাকা জরিমানা

৮

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

৯

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

১০

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

১১

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

১৩

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

১৪

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

১৫

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

১৬

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

১৭

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৮

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

২০