নিউজ ডেস্ক
১৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ খ্রী:

দৈনিক মানবজমিনের বেতাগী উপজেলা প্রতিনিধি ও সময়ের কন্ঠস্বরের ঢাকা মাল্টিমিডিয়া রিপোর্টার হোসাইন সিপাহীর ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। হামলায় আহত হওয়ার পর উল্টো তাকেই পুলিশ গ্রেফতার করে অন্যায় করা হচ্ছে বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নিযর্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি পুলিশকে সাংবাদিক বান্ধব এবং দায়িত্বশীল হওয়ার আশা প্রকাশ করে বলেন, পেশাদারিত্বের ক্ষেত্রে আপনারা বোধবুদ্ধি হারিয়ে ফেলবেন না। রাজনৈতিক দলের নেতাকর্মীদের জোয়ারে ঘা ভাসাবেন না স্মরণ করিয়ে সাংবাদিক হয়রানি না করতে পুলিশের নিকট অনুরোধ করেন।

জানা যায়, আজ ১৮ নভেম্বর সকাল ১০টায় তিনি সরকারি কলেজে যান অধ্যক্ষের সাথে ‘রোড টু ফিউচার’ সেমিনার আয়োজনের প্রস্তুতি বিষয়ে কথা বলতে। সেমিনারের কো-অর্ডিনেটর হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন।

কথা শেষে বের হওয়ার মুহূর্তে কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন এসে তাকে বহিরাগত বলে গালিগালাজ করে। একপর্যায়ে ইমরান হাতে থাকা রড দিয়ে এলোপাতাড়ি বাড়ি মারতে থাকে। এতে হোসাইন সিপাহীর মাথায় জখম হয়, হাত ও নাক ফেটে যায় এবং পায়েও আঘাত লাগে।

হামলার মূল অভিযোগ, ইমরানের কেনো অনুমতি নেওয়া হয়নি, ফান্ডিং বিষয়ে কেনো জানানো হয়নি এবং তাকে কেনো অর্থের সাথে সম্পৃক্ত করিনি।

আশ্চর্যের বিষয় হলো, হামলার শিকার আহত সাংবাদিককেই পরে গ্রেফতার করা হয়েছে। এতে এলাকার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একজন দায়িত্বশীল সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে উল্টো গ্রেফতার করায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও প্রতিবাদের ঝড় উঠেছে।

আটকের পর হোসাইন সিপাহী স্থানীয় সাংবাদিকদের
অভিযোগ করেন , আমি সেমিনারের কাজে কলেজে গিয়েছিলাম, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমার ওপর হামলা হলো, রক্ত ঝরলো, অথচ আমাকেই গ্রেফতার করা হলো। এর সুষ্ঠু বিচার ও নিঃশর্ত মুক্তি চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

২

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

৩

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৪

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৫

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৬

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৭

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৮

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৯

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

১০

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১১

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১২

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১৩

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৪

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৬

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৭

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৮

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৯

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

২০