নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় আরও বেশি বিদেশি তরুণের থাকার সুযোগ তৈরি হচ্ছে। তবে দ্বিতীয় বছর বা পরবর্তী মেয়াদে ভিসা পেতে তাদের গ্রামীণ এলাকায় আগের চেয়ে বেশি সময় কাজ করতে হবে। অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনায় কিছুটা ছাড় দিয়ে মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা বৃদ্ধি এবং আবাসন সংকটের চাপে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসীর সংখ্যা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু কাজের ছুটিতে অস্ট্রেলিয়ায় আসা তরুণদের জন্য কয়েক হাজার ভিসা কমানোর পরিকল্পনায় দেশটির গ্রামীণ অঞ্চলের নিয়োগদাতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কারণ, ফল সংগ্রহ, রেস্তোরাঁ এবং পর্যটন খাতের বিভিন্ন কাজে তারা বিদেশি তরুণদের ওপর নির্ভরশীল।

স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মঙ্গলবার জানান, অস্ট্রেলিয়ায় তৃতীয় বছরের জন্য থাকতে আগ্রহী ওয়ার্কিং হলিডে ভিসাধারীদের ক্ষেত্রে আগামী বছর ভিসার সংখ্যা ৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হবে।

এর ফলে ২০২৫ সালে দেওয়া ৩১ হাজার তৃতীয় বছরের ভিসার তুলনায় এবার ভিসা কমানোর পরিমাণ অনেকটা কমবে।

অন্যদিকে, দ্বিতীয় বছরের ভিসা পেতে গ্রামীণ এলাকায় কাজ করার বাধ্যতামূলক সময় তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হচ্ছে। এ ক্ষেত্রে ভিসার সংখ্যা সর্বোচ্চ ৪৫ হাজারে সীমিত রাখা হবে, যা গত বছরের তুলনায় ২০ শতাংশ কম।

সাংবাদিকদের বার্ক বলেন, ‘এর ফলে গ্রামীণ এলাকাগুলোতে আরও বেশি কর্মী পাওয়া যাবে, তবে বিদেশি অভিবাসীর মোট সংখ্যা কমানোর উদ্যোগও অব্যাহত থাকবে।’

তিনি জানান, প্রথমবারের মতো ব্রিটিশ ব্যাকপ্যাকারদের জন্যও গ্রামীণ এলাকায় কাজ করার শর্ত চালু করার বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে।

অস্ট্রেলিয়ায় কাজের ছুটিতে আসা বিদেশি তরুণদের মধ্যে ব্রিটিশ নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বর্তমানে তারা কর্মসূচির দ্বিতীয় বছরে কাজ করার জন্য শহরের বাইরে যাওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পান।

বার্ক বলেন, এটি অস্ট্রেলিয়ার জন্য ‘ভালো ফল বয়ে আনছে না’। তিনি আরও জানান, ব্রিটিশ ওয়ার্কিং হলিডে ভিসার আবেদনকারীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সরকার এসব ভিসার আবেদন প্রক্রিয়া ধীর করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

২

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

৪

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

৫

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

৬

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

৭

​ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

৮

নবাবগঞ্জে বসতবাড়ি ও দরবার শরীফে হা/মলার অভিযোগ, ছয় দফা দাবি HRCBM-এর

৯

নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর যুবদলের বিক্ষোভ

১০

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিউম্যান

১১

ভারতে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

১২

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে কাজ শিখছে রোবট

১৩

২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক গ্রে/ফ/তার

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল পুনরায় শুরু

১৬

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

১৭

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা করছে ইউক্রেন

১৮

যশোরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক পবিত্র কারাগারে

১৯

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

২০