নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

নির্মাণাধীন নৌঘাঁটি পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নির্মাণাধীন একটি নৌঘাঁটি পরিদর্শন করেছেন। সামুদ্রিক নিরাপত্তার জন্য এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প’ বলে অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে ‘সবচেয়ে আধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ’ তৈরির অঙ্গীকারের পর কিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হলো। পারমাণবিক অস্ত্রধারী দেশটি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা দ্রুত এগিয়ে নিচ্ছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নৌবাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটি ৫ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করেছে এবং জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

কিম নৌবহরকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পাশাপাশি ১০ হাজার টন ওজনের আরও বড় যুদ্ধজাহাজ নির্মাণের অঙ্গীকার করেছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ইংরেজিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, কিম পূর্ব উপকূলে একটি বড় নৌঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেন। এ ঘাঁটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ‘আধুনিক নৌঘাঁটি নির্মাণ আমাদের রাষ্ট্রের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্বের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘গুণগত মান বজায় রেখে এটি অবশ্যই সম্পন্ন করতে হবে।’

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সমুদ্রতীরবর্তী নির্মাণস্থল ঘুরে দেখছেন কিম। অন্য একটি ছবিতে তাকে ঘিরে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

নতুন নৌঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ও আয়তনসহ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার উত্তর কোরিয়া নতুন একটি উচ্চগতির টর্পেডো ব্যবস্থা পরীক্ষা করেছে। ২০২৭ সালের শুরুর দিকে এটি নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

গত বছর পারমাণবিক অস্ত্রধারী দেশটি ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজের আত্মপ্রকাশ ঘটায়। বিশেষজ্ঞদের ধারণা, জাহাজটি থেকে জাহাজবিধ্বংসী ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র—উভয় ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকা টেস্টে চোটের ধাক্কা, কনুইয়ের ব্যথায় মাঠ ছাড়লেন হাসান মাহমুদ

১

জীববৈচিত্র্য হারাচ্ছে হালদা নদী, সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

২

চাঁপাইনবাবগঞ্জে পু/লিশের অভিযানে এস্কাফ সিরাপ উ/দ্ধার, গ্রে/প্তার ১

৩

রামিসা হ/ত্যা মা/মলায় হাইকোর্টে সোহেল রানার মৃ/ত্যুদণ্ড বহাল

৪

বাহরাইনে ৬৪ শিয়া মুসলিমকে কঠোর সাজা, ইরানের নিন্দা

৫

ওয়ার্কিং হলিডে ভিসার শর্ত শিথিল করল অস্ট্রেলিয়া

৬

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে

৭

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

৮

নতুন জেমস বন্ড হচ্ছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

৯

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

১০

পদত্যাগের ঘোষণা দিলেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট

১১

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে দুর্যোগ, খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ

১২

শিশুবান্ধব আইনি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ গ্রহণ

১৩

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর গুলিতে ফিলিস্তিনি নারী নিহত, আহত কয়েকজন

১৪

ঢাকার আদালতে নারী ও শিশুদের জন্য বিশ্রামাগার মানবিক উদ্যোগের নীরব সাক্ষী

১৫

কোস্টারিকায় সাংবাদিককে গুলি করে হ/ত্যা

১৬

বরগুনা জেলা যুবদলের আংশিক কমিটি গঠন

১৭

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

১৮

নবীনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রফাদফার গুঞ্জনে ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার সীরাত প্রেজেন্টেশন

২০