নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ডান্স ও লায়ন ডান্স পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন দেশটির একদল শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরা এ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে শিক্ষার্থীরা তাদের দেশের ঐতিহ্যবাহী এ নৃত্য পরিবেশন করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময় কার্যক্রম চালু রয়েছে।

এ কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা চীনা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন।

অন্যদিকে, ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশু প্রশিক্ষণ দেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়েও প্রশিক্ষণ গ্রহণ করছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিনিময়ের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে।

এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

৪

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

৫

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 

৬

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজন উধাও

৭

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

৮

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৯

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির

১০

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

১১

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

১২

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার

১৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

১৪

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

১৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১৬

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

১৭

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৮

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

১৯

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

২০