নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

আশুলিয়ায় শ্রমিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস ডিআইজির, কাজে ফেরার আহ্বান

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

 

শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
তিনি বলেছেন, কারখানা, সড়ক ও শ্রমিকদের আবাসস্থলসহ সর্বত্র পুলিশ নিরাপত্তা দিচ্ছে। নিরপরাধ কোনো শ্রমিককে হয়রানি করা হবে না। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফেরার এবং বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ ঢাকা রেঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। হাতেগোনা কয়েকটি কারখানা ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। ডিইপিজেডের সব কারখানাও খোলা রয়েছে এবং উৎপাদন অব্যাহত আছে।

শ্রমিকদের উদ্দেশে ডিআইজি বলেন, যেসব কারখানায় কাজ বন্ধ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের শ্রমিকেরা নির্ভয়ে কাজে ফিরুন। পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। শুধু কারখানার ভেতরেই নয়, কারখানার বাইরে চলাচল এবং আবাসস্থলেও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অন্যদিকে যেসব মালিক কারখানা বন্ধ রেখেছেন, তাদেরও কারখানা খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার বোর্ডের প্রথম বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব নেই। বর্তমান সরকারও শ্রমিকবান্ধব। ফলে শ্রমিকদের উচিত শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরে যাওয়া।

 

সাম্প্রতিক বিক্ষোভের বিষয়ে ডিআইজি বলেন, গতকাল সাভারে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তারা জানিয়েছেন, সাম্প্রতিক বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের আন্দোলন নয় এবং এসব ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁর দাবি, শ্রমিকদের আবেগকে পুঁজি করে একটি গোষ্ঠী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আশুলিয়া ও সাভারে এ-সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কেউই শ্রমিক নন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব ঘটনায় আশুলিয়া ও সাভার থানায় আটটি মামলা হয়েছে। অন্য ঘটনাগুলোতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

শ্রমিকদের মধ্যে বাসাবাড়িতে ফেরার পর গ্রেপ্তার বা হয়রানির আশঙ্কা নিয়েও কথা বলেন ডিআইজি। তিনি বলেন, শ্রমিকেরা কারখানা, রাস্তাঘাট ও নিজেদের আবাসস্থলে পূর্ণ নিরাপত্তা পাবেন। ইতোমধ্যে শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে পুলিশের মোবাইল ও টহল গাড়ি দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও চলছে। শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, পোশাকশ্রমিকেরা দেশের প্রকৃত অর্থনৈতিক যোদ্ধা। তাদের শ্রমে রপ্তানি আয় আসে এবং দেশের অর্থনীতি সচল থাকে। তাই শ্রমিকদের আবেগকে ব্যবহার করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে পুলিশ শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করবে। একই সঙ্গে শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নৈরাজ্যের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

২

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

৪

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

৫

সাভারের সাংবাদিক নাদিম হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 

৬

নওগাঁয় সিজারের পর যমজ নবজাতকের একজন উধাও

৭

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ

৮

ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

৯

দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ৩য় ভাষা শিক্ষা সেন্টার চালুর উদ্যোগ ইউজিসির

১০

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত

১১

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

১২

​উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়াদ্দার গ্রেপ্তার

১৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পুর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা

১৪

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

১৫

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন, মাঠে গড়াল প্রতিযোগিতা

১৬

কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের

১৭

সারের সংকট নেই, কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হবে: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

১৮

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

১৯

পোশাক খাতে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ এনবিআরের

২০